Most Recent Post
Home / জাতীয় / হিরো আলম ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইইউসহ ১২ দেশের যৌথ বিবৃতি

হিরো আলম ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইইউসহ ১২ দেশের যৌথ বিবৃতি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো।

বুধবার (১৯ জুলাই) হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় হওয়া সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃ‌তি‌তে বলা হয়, ‘আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই’।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *