Most Recent Post
Home / লাইফস্টাইল / আদা দীর্ঘদিন টাটকা রাখার উপায়

আদা দীর্ঘদিন টাটকা রাখার উপায়

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: মসলা হিসেবে তো বটেই, গলা খুসখুস কিংবা ঠান্ডা-কাশিতে আরাম পেতেও এক টুকরো আদা যথেষ্ট। এ কারণে অনেকেই
অনেকেই একসঙ্গে বেশ অনেক খানি আদা কিনে রেখে দেন।

কিন্তু আদা সঠিকভাবে সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘরোয়া পদ্ধতিতে আদা দীর্ঘদিন সংরক্ষণ করার কিছু উপায় জেনে নিন।

ফ্রিজে রাখুন: আদা দীর্ঘদিন সতেজ রাখতে চাইলে খোসা সহ গোটা আদা ফ্রিজে রেখে দিতে পারেন। কোনো এয়ারটাইট কৌটা বা প্লাস্টিকের জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। এতে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। এ ছাড়া, আদা কাগজের ব্যাগে কিংবা পেপার টাওয়েলেও মুড়িয়ে ফ্রিজে রাখতে পারেন।

ডিপ ফ্রিজে রাখুন: আদার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন অথবা গ্রেট করে নিন। একটা ট্রে-র উপরে পার্চমেন্ট পেপার পেতে তাতে গ্রেট করা আদা ছড়িয়ে দিন। এবার এই আদার ট্রে ডিপ ফ্রিজে রাখুন। আদা জমে গেলে এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রোজেন আদা ৪ থেকে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। এ ছাড়া, ভ্যাকিউম সিল ব্যাগে আদা ভরেও ফ্রিজারে রাখতে পারেন।

আদা বাটা: আদার খোসা ছাড়িয়ে বেটে নিন। অল্প পরিমাণ পানি বা তেল দিয়ে বাটতে পারেন। একটি পরিষ্কার, বায়ুরোধক বয়ামে আদার পেস্ট ভরে ফ্রিজে রাখুন। খেয়াল রাখবেন যেন সঠিকভাবে বন্ধ থাকে কন্টেনার। এই উপায়ে প্রায় ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আদা বাটা।

লেবুর রস: আদার খোসা ছাড়িয়ে এয়ার টাইট কৌটায় রাখুন। উপর থেকে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। কৌটার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন আদা ফ্রেশ থাকবে। তবে খাওয়ার আগে এই আদার টুকরো ভালো করে ধুয়ে নেবেন।

তথ্যসূত্র: বোল্ড স্কাই

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *