Most Recent Post
Home / আইন আদালত / ৫ হাজার টাকা ঋণে কৃষকের কোমরে দড়ি, বড় ঋণখেলাপিদের ধরা হয় না

৫ হাজার টাকা ঋণে কৃষকের কোমরে দড়ি, বড় ঋণখেলাপিদের ধরা হয় না

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ‘গরিব-কৃষকরা ৫ থেকে ১০ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি পড়ে, অথচ বড় বড় ঋণখেলাপিদের ধরা যায় না। বড় ঋণখেলাপিরা ঋণ পরিশোধ না করতে শত শত কোটি টাকা খরচ করে। ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানোর জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করেন।’

সোমবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ সোনালী ব্যাংকের ঋণখেলাপির এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর ঋণ পরিশোধ না করার আবেদনের শুনানির সময় ব্যবসায়ীর আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে উদ্দেশ্য করে আদালত এ মন্তব্য করেন। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ।

আইনজীবীরা জানান, ১৯৯৭ সালে ফজলুর রহমান অ্যান্ড কোম্পানি এর প্রতিষ্ঠানের নামে সোনালি ব্যাংকের মতিঝিল আঞ্চলিক শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়। ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান মারা গেলে ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। পরে সুদসমেত ঋণ পরিশোধের অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা। দেড়শো কোটি টাকার বিপরীতে ২৬ বছরে মাত্র ৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা জেনে অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। ঋণ পরিশোধ না করার আবেদন খারিজ করে ঋণ পরিশোধের আদেশ দেন আপিল বিভাগ।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *