Most Recent Post
Home / জাতীয় / এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা থাকবে

এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা থাকবে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি।
Google news

তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা করবো। সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

আজ সকাল ১০টায় তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস হচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর সে গুজবের মাত্রাটাও কম রয়েছে। এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সংস্কৃতির বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পারস্পরিক সংস্কৃতির বিনিময়ই মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *