Most Recent Post
Home / আন্তর্জাতিক / চাঁদের মাটিতে ভেঙে পড়লো রাশিয়ার মহাকাশযান

চাঁদের মাটিতে ভেঙে পড়লো রাশিয়ার মহাকাশযান

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’। রুশ মহাকাশ সংস্থা রসকসমস রোববার এই তথ্য জানিয়েছে।
Google news

১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’

রাশিয়ার মহাকাশযান যাত্রার প্রায় এক মাস আগে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার এটি চাঁদের বুকে নামার কথা। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *