Most Recent Post
Home / অর্থনীতি / আমতলীতে সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যুতে ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ১৩০ টি মসজিদে দোয়া ও মিষ্টি বিতরন।

আমতলীতে সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যুতে ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ১৩০ টি মসজিদে দোয়া ও মিষ্টি বিতরন।

আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীর গুলিশাখালি ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা সাবেক সহকারী পুলিশ সুপার আবদুস সোবাহান মিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদৎ বরণ করায় তার রুহের মাগফিরাত কামনা এবং সাবেক তিনবারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শীঘ্রই রোগ মুক্তির কামনা করে গত শুক্রবার ১২/১২/২৫ ইং তারিখ আমতলী উপজেলার ১ নং গুলিশাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৩০ টি জামে মসজিদে জুমাবাদ সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের নিয়ে দোয়া কামনা ও মিষ্টি বিতরন করা হয়েছে।

এ দোয়া কামনায় ১৩০ টি মসজিদে আনুমানিক ১৫ হাজার মুছুল্লিরা পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন।

গুলিশাখালি ইউনিয়নের চেয়ারম্যান মরহুম এ বি এম ছিদ্দিকুর রহমান ও গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিও সাবেক আমতলী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: তোফাজ্জেল হোসেন হাওলাদারের এর বড় ভাই সাবেক সহকারী পুলিশ সুপার আবদুস সোবাহান মিয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন ।এ উপলক্ষে তাহার রুহের মাগফেরাত কামনায় গুলিশাখালি ইউনিয়নের ১৩০ টি জামে মসজিদে দোয়া ও মিলাদ শেষে মিষ্টি বিতরণ করেছেন।

এ দোয়া ও মিষ্টি বিতরনে, গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের নিজ বাড়িতে মরহুম আবদুস সোবাহান মিয়ার ছোট ভাই মো: গোলাম ফারুক ও মো: তোফাজ্জেল হোসেন হাওলাদার তারা নিজ বাড়িতে উপস্থিত থেকে মিষ্টি বিতরন করেন।

গুলিশাখালি ইউনিয়নের উল্লেখযোগ্য খেকুয়ানি বাজার জামে মসজিদ,গোজখালী মাজার শরীফ জামে মসজিদ,কলাগাছিয়া বাজার জামে মসজিদ,গুলিশাখালী বাজার জামে মসজিদ,কালিবাড়ী নমম আমজাদিয়া আলিম মাদ্রাসা ও খেকুয়ানি মরহুম এবিএম সিদ্দিকুর রহমান নিজ বাড়ী বায়তুন নুর জামে মসজিদসহ মোট ১৩০ টি জামে মসজিদে দোয়া ও মিলাদ শেষে মিস্টি বিতরণ করেন।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ রিপোর্টার্স প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *