Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন

পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সরকার গরীব দুঃস্থ ও অসহায়দের মাঝে ১০ কেজি বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও বাগজানা ইউনিয়নে গত বৃহস্পতিবার সকাল থেকে চাল বিতরণ শুরু করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ।

সরেজমিন চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। গরীব দুঃস্থ ও অসহায় প্রাপকের চাল বিতরণ সুষ্ঠু, স্বচ্ছ ও সঠিক উপকারভোগীর নিকট দোড়গোড়ায় পৌঁছে কি-না তদন্ত করেন তিনি। নির্বাহী কর্মকর্তা মহদোয় চাল বিতরণ কার্যক্রমটি সার্বক্ষণিক তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেন। একইসঙ্গে উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই, চালের সঠিক ওজন সহ অনিয়ম প্রতিরোধে কাজ করার নির্দেশ দেন ট্যাগ অফিসারকে। এসময় ইউএনও মহদোয়কে দেখা যায় পরিষদ চত্বরে চাল নিতে আসা কয়েকজন মহিলার সাথে কথা বলতে। গরীব অসহায় মহিলাদের উদ্দেশ্যে ইউএনও সেলিম আহমেদ বলেন, ঈদ উপলক্ষে বিনামূল্যে সরকার আপনাদের ১০ কেজি চাল দিচ্ছে। এই চালের স্লিপ দেওয়ার নাম করে কেউ টাকা নিয়েছে বা আপনারা দিয়েছেন কি? টাকা চাইলে দিবেন না কারন সরকার আপনাদের বিনামূল্যে দিচ্ছেন। এসময় ইউএনও মহদোয়ের সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক।

About bdpratinioto

Check Also

ফতুল্লায় চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ : ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *