Most Recent Post
Home / সারাদেশ / ত্রিশালে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ত্রিশাল পৌরসভার সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনবহুল এলাকায় জমে থাকা ময়লা–আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি কোথাও যেন মশার প্রজননক্ষেত্র তৈরি না হয় সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

About bdpratinioto

Check Also

পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সরকার গরীব দুঃস্থ ও অসহায়দের মাঝে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *