মোঃ জমির আলী: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৯৫ (পচাননব্বই) গ্রাম গাঁজা ও ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৩ জন মাদক কারবারি এবং অপর ৩ জন চুরি ও অন্যান্য মামলার সাথে জড়িত।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস
আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফয়সাল ইসলাম (২৩), মিনহাজুর রহমান বাবু (২৪), মোঃ মনির (৪০), রিয়াজ হোসেন (৪৬), মোঃ রাসেল মোল্লা (২৮) ও মোঃ সোহাগ মিয়া (২৫)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ওসি আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Pratinioto news site