Most Recent Post
Home / রাজনীতি / বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয়কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।

বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ এই দিনে আহ্বান জানাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

তিনি বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায়। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদের কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। এজন্য সবাইকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

About bdpratinioto

Check Also

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *