Most Recent Post
Home / সারাদেশ / সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোররাতে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

‎র‍্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তারা ইতোমধ্যে জনমনে আস্থা অর্জন করেছে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ২৯ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দল।
‎পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে কসটেপ খুলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

উখিয়ায় বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *