Most Recent Post
Home / ময়মনসিংহ বিভাগ / ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি জোরদার

ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি জোরদার

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানকে ঘিরে এক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৩ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক।সভায় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি, আয়োজনের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বাধীন কাজের অগ্রগতি তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি বাঙালির চেতনা, সংস্কৃতি ও অসাম্প্রদায়িকতার প্রতীক। এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানসম্মত আয়োজন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভা শেষে উপস্থিতরা আশা প্রকাশ করেন, গৃহীত প্রস্তুতির আলোকে আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে।

About bdpratinioto

Check Also

টেকনাফে মানব সেবা মিশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী ফ্রি ব্লাড ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *