Most Recent Post
Home / সারাদেশ / অপহরণের ৫ ঘণ্টার মধ্যে গাড়িসহ চালক উদ্ধার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান

অপহরণের ৫ ঘণ্টার মধ্যে গাড়িসহ চালক উদ্ধার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক;নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের মাত্র ৫ ঘণ্টার মধ্যেই ভিকটিম ও গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেসমিন নাহার (২৬) সিদ্ধিরগঞ্জ থানায় এসে অভিযোগ করেন যে, তার পরিচিত মেহেদী হাসান (২৩)কে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। পরে ভুক্তভোগীর স্বজনরা বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠানোর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং এসআই মো. বজলুর রহমানের নেতৃত্বে একটি টিমকে অভিযানে পাঠান।
পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিং ও বিভিন্ন প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত মেহেদী হাসান এবং তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে এসআই মো. বজলুর রহমান বলেন, “এটি একটি সংঘবদ্ধ চক্র। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করছি। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *