Most Recent Post
Home / সারাদেশ / চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার অপারেশন টিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়।অভিযানে নিয়মিত মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত দের মধ্যে রয়েছেন— মোঃ রিদুয়ান (৩৫), মোঃ খাইরুল ইসলাম বাবু (২৯), গিয়াস উদ্দিন, মোঃ এনাম, আব্দুল হামিদ, আলী আহম্মদ, মোজাম্মেল হক, আবদুল করিম, আনু বেগম, শওকত ইসলাম, মোঃ বেলাল ও হারুনর রশিদসহ মোট ১৩ জন।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পাশাপাশি এলাকায় সক্রিয় অপরাধ চক্র, মাদক সংশ্লিষ্টতা, চুরি-ডাকাতি ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।চকরিয়া থানা পুলিশ আরও জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।চকরিয়া থানা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *