Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

বরগুনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

সোহরাব বরগুনা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে একযোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন, বরগুনা এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর উদ্যোগে জেলা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পিপি নুরুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাসসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। প্রতিটি রোপিত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলেই এ কর্মসূচির সফলতা আসবে।

জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পরিবেশের ভিত্তি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মসূচির অংশ হিসেবে সৌন্দর্যবর্ধনকারী ও ভেষজ গুণসম্পন্ন সোনালু, বেগুনি ফুলের জারুল, পলাশসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা সম্মিলিতভাবে বৃক্ষরোপণে অংশ নেন।আয়োজকরা জানান, সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণকে সম্পৃক্ত করে পর্যায়ক্রমে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

About bdpratinioto

Check Also

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *