বরগুনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন, স্বচ্ছ নিয়োগে দালাল থেকে সতর্ক থাকার আহ্বান এসপির
Posted By :
bdpratinioto
জুন ২৭, ২০২৬
বরিশাল বিভাগ, সারাদেশ
4 Views
বরগুনা প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা (PET) পরীক্ষা বরগুনায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বরগুনা জেলা পুলিশ লাইন্স মাঠে পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন শারীরিক পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার বলেন,বাংলাদেশ পুলিশে নিয়োগের মূল মন্ত্রই হচ্ছে ‘সেবার ব্রতে চাকরি’। আমরা শতভাগ স্বচ্ছতা, সততা ও মেধার ভিত্তিতে যোগ্যতম প্রার্থী নির্বাচন করতে বদ্ধপরিকর। আজকের শারীরিক পরীক্ষা শুধু শক্তির নয়, ধৈর্য, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসেরও পরীক্ষা।
যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হবেন, তারাই ভবিষ্যতে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।তিনি আরও বলেন,নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা দালাল চক্রের প্রলোভনে কেউ যেন না পড়েন। বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত।
বরগুনা জেলা পুলিশ জানায়, সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, বরগুনা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বরগুনা জেলা পুলিশ সকল প্রার্থীর শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
২০২৬-০৬-২৭