Most Recent Post
Home / সারাদেশ / টঙ্গীতে ৫১ নং ওয়ার্ড যুবলীগে সভাপতি পদপ্রার্থী টুটুলের ইফতার বিতরণ

টঙ্গীতে ৫১ নং ওয়ার্ড যুবলীগে সভাপতি পদপ্রার্থী টুটুলের ইফতার বিতরণ

মাহবুবুর রহমান জিলানী টঙ্গী প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে ও লকডাউনের ফলে আত্ন মানবতার সেবায় পবিত্র মাহে রমজানে ইফতারের সময় এলাকার অসহায় ও ছিন্ন মূল মানুষের হাতে ইফতারি তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ড যুবলীগে সভাপতি পদপ্রার্থী জালাল মাহমুদ টুটুল। গত কাল শনিবার বিকালে প্রায় ৫ শতাধিক মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্যে জালাল মাহমুদ টুটুল বলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু ভাইয়ের জন্ম দিন উপলক্ষে ও তার রোগ মুক্তি কামনায় এসব খাবার বিতরণ করা হয়। রমজানের শুরু থেকে আমি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন খান নিখিলের আহবানে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু দিক নির্দেশনায় ও শান্ত ভাইয়ের জন্ম দিন উপলক্ষে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি এ ধরনের মহতি কাজে সবাই কে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন,৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য হাজী আব্দুল মালেক,আহবায়ক সদস্য নান্টু মন্ডল,সাতাইশ চৌরাস্তা বাজার কমিটির আহবায়ক মো খোকন মিয়া, যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া,যুবলীগ নেতা সাত্তার, নুর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম সাফিন, ইমরান হোসেন প্রমুখ।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *