শেখ নিয়াজ মোহাম্মদ:নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগর থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড (N.R.D Construction Ltd.) পূর্ববাংলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। নতুন বছরের সূচনালগ্নে প্রতিষ্ঠানটি তাদের চলমান উন্নয়ন কার্যক্রম ও আবাসন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে।
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ বেলা সাড়ে বারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেডের অন্যতম আকর্ষণীয় আবাসন প্রকল্প “কাদির প্যালেস (Kadir Palace)” সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। “A Royal Building of Bhuigor” স্লোগানে নির্মিত এই প্রকল্পটি আধুনিক ও মানসম্মত আবাসনের লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন।
প্রকল্পটিতে বিভিন্ন আকারের ফ্ল্যাটের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে—🔹 রেগুলার ইউনিট ১০০২ বর্গফুট, 🔹 প্রিমিয়াম ইউনিট ১১০৮ বর্গফুট, এবং 🔹 লাক্সারি ইউনিট ১৫০০ বর্গফুট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নির্মাণশৈলী ও মানসম্মত উপকরণের সমন্বয়ে বাসিন্দাদের জন্য নিরাপদ ও আরামদায়ক আবাসন নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক এবং উপদেষ্টা, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড। তিনি বলেন, “এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড আজ দেশের আবাসন খাতে একটি আস্থার নাম। আধুনিক ডিজাইন ও গুণগতমান বজায় রেখে তারা যে উন্নয়নমূলক ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী (সিইও, ফাল্গুনী টেলিভিশন ও সাবেক খতিব, দারুল ফালাহ জামে মসজিদ, রিয়াদ, সৌদি আরব), ড. মোবার হোসেন (উপদেষ্টা, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড), বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (উপদেষ্টা), এ.আর. কামাল সরকার (ব্যবসায়িক ও সমাজসেবক), এ.আর. আবু সুফিয়ান (চেয়ারম্যান, ক্রাইম বার্তা ২৪), মোঃ স্বপন হাওলাদার (নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা), মোঃ কাদের (ব্যবসায়ী), আকিকুর রহমান তোফা (এক্সিকিউটিভ, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড) এবং এ.আর. হানিফ হোসেন (ল্যান্ড ব্যবসায়ী)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ তাইফুর হাসান গালিব, চেয়ারম্যান, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড। তিনি বলেন, “আমরা সবসময় গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। কাদির প্যালেসসহ আমাদের প্রতিটি প্রকল্প আধুনিক, নিরাপদ ও নান্দনিক আবাসনের প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নত প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান পরিচালনা করেন এম.জি. ইয়াসিন সরকার, হেড অব সেলস, এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড।সবশেষে প্রতিষ্ঠানটি জানায়, নতুন বছরে তারা আরও বৃহৎ ও আধুনিক প্রকল্প নিয়ে এগিয়ে যেতে চায় এবং দেশবাসীর জন্য একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করছে।
Bangladesh Pratinioto news site