অনলাইন ডেস্ক: চিকিৎসা খাতে সেবা বাড়াতে শিগগিরই ৮ হাজার ৫৩৪ নার্স নিয়োগের কার্যক্রম শুরু করেছে সরকার।বৃহস্পতিবার (৮ জুলাই) পিএসসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো জানা গেছে , দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার নতুন করে নার্স নিয়োগের কথা ভাবছে। এরই অংশ হিসেবে সরকার পিএসসিকে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে ৮ হাজার ৫৩৪ জন নার্স নিয়োগের চাহিদাপত্র পাঠিয়েছে। গেল বুধবার সেই চাহিদাপত্র পিএসসিতে এসেছে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, করোনাকালে নার্স ও চিকিৎসক নিয়োগে সরকারের বিশেষ তাগিদ রয়েছে। এ জন্য আমরা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সরকার যতজন নার্স নিয়োগ করতে চাইবে, পিএসসির কাছে যদি সে পরিমাণ যোগ্য প্রার্থী থাকে, তাহলে নিয়োগ দিতে কোনো সমস্যা নেই।
Bangladesh Pratinioto news site