Most Recent Post
Home / জাতীয় / পরীমনি এক পোশাকে ১২২ ঘণ্টা, এটা মিথ্যা: সিআইডি

পরীমনি এক পোশাকে ১২২ ঘণ্টা, এটা মিথ্যা: সিআইডি

মাদক মামলায় রিমান্ড আবেদন চেয়ে পরীমনিকে আদালতে উপস্থাপন করা হলে তার আইনজীবীরা গণমাধ্যমের কাছে দাবি করেন, সিআইডির হেফাজতে থাকা পরীমনিকে এক পোশাকে এবং এক মাস্কে ১২২ ঘণ্টা রাখা হয়েছিল। এটা অমানবিক। তবে পরীমনির আইনজীবীর এমন দাবি মিথ্যা বলে জানিয়েছে সিআইডি।

মঙ্গলবার বিকালে সাংবাদিকরা সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আসামি পক্ষের আইনজীবীর কথা। ‘ডিফেন্স’ অনেক কথা বলতে পারে। আমরা এ বিষয়ে আমাদের অফিসারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আসামিপক্ষের আইনজীবীর কথা সত্য নয়।

এদিকে সিআইডির একাধিক নারী কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের জিজ্ঞাসাবাদের সময় এই চার দিনে পরীমনিকে একাধিক পোশাক পরতে দেখা গেছে। তিনি একদিন সাদা পোশাক, আরেকদিন কালো রঙের পোশাক পরেছিলেন। তার আইনজীবী যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া সিআইডির পক্ষ থেকে পরীমনিকে একবক্স মাস্কও দেওয়া হয়েছে।’

এদিকে একই পোশাকে পরীমনির আদালতে উপস্থিত হওয়াকে ‘রাজনীতি’ বললেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় পরীমনিকে।

এ সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‌‘পরীমনির কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।’

গত বুধবার রাতে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ মদ ও ভয়ংকর মাদক এলএসডি ও আইসসহ গ্রেপ্তার হন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। এই ঘটনায় বনানী থানায় মাদক আইনে মামলা করে র‌্যাব।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *