Most Recent Post
Home / আন্তর্জাতিক / কাবুল বিমানবন্দরে দফায় দফায় রকেট হামলা

কাবুল বিমানবন্দরে দফায় দফায় রকেট হামলা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। সোমবার সকালে কাবুল বিমানবন্দরে কয়েক দফা রকেট হামলা চালানো হয়। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে জানানো হয়, কাবুলের খাইর খানা এলাকায় একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলাকারীদের পরিণতি সম্পর্কে খবরে কিছু জানানো হয়নি।

রবিবার কাবুল বিমানবন্দরের কাছে খাজা বুগরা এলাকায় এক রকেট হামলা চালানো হয়। হামলায় ছয় শিশুসহ মোট নয়জন নিহত হন।

বৃহস্পতিবার কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ার পর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ ১৭৫ জন নিহত ও দুইশ’র বেশি লোক আহত হন।

হামলার জন্য উগ্রবাদী সংগঠন আইএস দায় স্বীকার করেছিল।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *