সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ
Posted By :
bdpratinioto
জুন ১৪, ২০২৬
রংপুর বিভাগ, সারাদেশ
2 Views
মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুর তাইড় এলাকায় অবস্থিত যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।ধর্মীয় শিক্ষা প্রসার, কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন শায়েখ মোঃ আসাদুল্লা। এছাড়াও সাঘাটা উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের মধ্যে সরোয়ার, সোহেল রানা, নিরব মোল্লা ও ইসমাইলসহ আরও অনেক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, কোরআনের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একজন মানুষ নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তারা শিক্ষার্থীদের নিয়মিত কোরআন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।
পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কোরআন শরিফ তুলে দেওয়া হয়। কর্মসূচির শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রসারে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
২০২৬-০৬-১৪