Most Recent Post
Home / সারাদেশ / গোমস্তাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে মিঠু

গোমস্তাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে মিঠু

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন,মহামারী করোনার জন্য নির্বাচনের সিদ্ধান্ত স্থগিত থাকলেও থেমে নেই প্রার্থীরা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার-প্রচারণা। আসন্ন ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে আছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার, গোমস্তাপুর উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়ন, ৫নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী,সাধারণ খেটে খাওয়া মানুষের আস্থাভাজন ও সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ (মিঠু)।

মাটি ও মানুষের নেতা সাধারণ মানুষের কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন, ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রেই মুলতঃ এ-ই নির-অহংকারী নেতাকে নিয়েই চলছে আলোচনা ঝড়। এলাকার লোকজনের বিশ্বাস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী আবুল কালাম আজাদ (মিঠু)।রাজপথের লড়াকু নেতার সবমহলের পাশাপাশি তরুন প্রজন্মের মধ্যে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিনের পরিক্ষিত রাজনীতিবীদ,সৎ ও নিষ্ঠাবান, পরউপকারী এ নেতা প্রার্থী হলে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য সবাই জোটবদ্ধ হয়ে, তার পক্ষে মাঠে নামবে বলে মনে করেন অনেকে।

আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া শুরুর সাথে সাথে প্রস্তুতি সর্বত্র। দলীয় নেতা-কর্মীরাও চাঙ্গা হয়ে উঠছেন, অনেকেই আগাম প্রচার-প্রচারনায় নেমেছেন। সিনিয়র নেতাদের সাথেও নিয়মিত লবিং চালিয়ে আসছেন নেতারা। যে কোন মূল্যে মনোনয়ন পেতে চেষ্টা করছেন দলের নেতারা। তারই ধারাবাহিকতায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ও জনপ্রিয়তার শীর্ষে আছেন, আবুল কালাম আজাদ (মিঠু)। এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, মিঠুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ছাত্র ও যুব সমাজের মাঝেও তার গ্রহণযোগ্যতা ব্যাপক। দীর্ঘদিন রাজপথে সরব থাকা এ নেতাকে চেয়ারম্যান হিসেবে চান দল-বল নির্বিশেষে সকলেই। তিনি ইউনিয়নের প্রতিটি এলাকার মাদক সন্ত্রাস জুয়া বাল্যবিবাহ, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

মিঠুর তরুন-প্রজন্মের জনপ্রিয়তা চোখে পড়ার মত।সব সময় তাকে মাঠে পাওয়া যায়, বিপদে-আপদে এমনকি মহামারী করোনা-কালীন সময়েও তিনি ছিলেন মানুষের বিভিন্ন কাজে নিবেদিত। আবুল কালাম আজাদ মিঠু বলেন, আমি নির্বাচিত হলে, এলাকাবাসীকে পরিছন্ন ইউনিয়ন, বেকারত্ব সমাধান, বাল্যবিবাহ বন্ধ, মাদক ও সন্ত্রাসমুক্ত,ক্রীড়া ও শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধায় কাজ করবো। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবিলায় আমি এলাকায় বিভিন্ন সহযোগিতার পাশাপাশি সচেতনমুলক কাজ করেছি এবং তা অব্যাহত আছে।যতটুকু পেরেছি আমার এলাকাবাসীকে সাহায্য ও সহযোগিতা করছি।

রাজনৈতিক জীবনের দীর্ঘ ৪৫ বছরের পথচলায় বর্তমানে আমি গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের গত ১৮ বছরের অধিক সময় ধরে,সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে আসীন আছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত জনসচেতনায় কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু পরিবারকে নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ দিয়েছি। সাধ্যমতো মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করি।এই সহযোগিতাগুলো আরো বেগমান করার লক্ষে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চাই। আপনাদের সমর্থন দিয়ে পাশে থেকে ইউনিয়নবাসী তথা গরীব দুঃখী,অসহায় , মেহনতী মানুষের, অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে, “জননেত্রী শেখ হাসিনার” উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সপ্নপূরনের অংশীদার হওয়ার সুযোগ চাই ।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *