Most Recent Post
Home / আন্তর্জাতিক / ইউক্রেনকে রক্ষা করতে প্রস্তুত প্রবীণ নারী সংগঠন ‘বাবুশকা ব্যাটালিয়ন’

ইউক্রেনকে রক্ষা করতে প্রস্তুত প্রবীণ নারী সংগঠন ‘বাবুশকা ব্যাটালিয়ন’

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনকে ঘিরে ব্যাপক উত্তেজনার চলছে দেশটিতে। যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া বলে সন্দেহ করছে পশ্চিমা গোয়েন্দারা। এরই মাঝে ইউক্রেনীয় এক প্রবীণ নারী সংগঠেনের সদস্যরা জানালেন নিজ দেশকে রক্ষা করার জন্য যা যা করতে হয় সব করতে তারা প্রস্তুত। খবর আল-জাজিরার।

নারী সংগঠনটির নাম ‘বাবুশকা ব্যাটালিয়ন’। সংগঠনটির সদস্যরা সকলেই প্রবীণ।

সংগঠনটির ৭৯ বছর বয়সী ভ্যালেন্টিনা কনস্টান্টিনোভস্কা নামে এক নারী বলেন, যদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন তবে তার শহর রক্ষা করার জন্য অস্ত্র হাতে এবং রাশিয়ান সৈন্যদের সাথে লড়াই করতে প্রস্তুত।

২০১৪ সালে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছায় কাজ করে আসছেন এই কনস্টান্টিনোভস্কা। সেসময় আহত সৈন্যদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। শুধু তাই নয় বাবুশকা ব্যাটালিয়ন এর অন্যান্য সদস্যরাও সেসময় পরিখা খনন করেছেন, এমনকি বাদ ছিল না টাওয়ারের দেখভালও।

মডেল AK-47 অ্যাসল্ট রাইফেল লক্ষ্য করার অনুশীলন করতে করতে ভ্যালেন্টিনা জানান, “আমার ২০১৪ সাল থেকে বন্দুক ব্যবহার শেখার আগ্রহ, কিন্তু আমাকে বলা হয়েছিল আমি এই শখ পূরনের জন্য অনেক বেশি বয়সী। তবে এখন সময় এসেছে। আমি আমার শহরকে ভালোবাসি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না। হ্যাঁ, যুদ্ধ ভয়ঙ্কর। তবে আমরা শেষ পর্যন্ত ইউক্রেনের পক্ষে থাকবো।

ভ্যালেন্টিনা শহরের বাসিন্দাদের কীভাবে প্রস্তুত এবং নিজেদের রক্ষা করতে হয় তা শেখানোর জন্য একটি ইভেন্ট করেন। সেখানে তিনি বলেন, “আমি আমার শহরকে ভালোবাসি, আমি কখনই পিছুপা হবোনা। রুশ সরকার আমাদের ভয় দেখাতে পারবেন না। হ্যাঁ, এটা আতঙ্কজনক, কিন্তু আমরা আমাদের ইউক্রেনের পক্ষে শেষ পর্যন্ত দাঁড়াব,”

লিউডমিলা স্মাহলেঙ্কো নামে ৬৫ বছর বয়সী এক নারী বলেন, ‘রাশিয়া আক্রমণ করলে আমি যুদ্ধ করতে প্রস্তুত, এমনকি যদি আমাকে তাদের সাথে মুষ্টিযুদ্ধে নামতে হয়। তাতেও আমি ভয় পাইনা।”

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সংকট নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত তাতে সফলতা আসেনি। যুক্তরাষ্ট্র বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন আসন্ন। মস্কো এই পরিকল্পনার কথা অস্বীকার বলে আসছে পশ্চিম ভীতি ছড়াচ্ছে।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *