Most Recent Post
Home / জাতীয় / টিকা নেওয়াদের সংক্রমণের তীব্রতা অনেক কম

টিকা নেওয়াদের সংক্রমণের তীব্রতা অনেক কম

যারা এখনো করোনার টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও কোভিড ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভিডিও বার্তায় বলেন, যারা টিকা নিয়েছেন, তারা করোনায় সংক্রমিত হলেও তাদের সংক্রমণের তীব্রতা অনেক কম।

তিনি বলেন, তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সম্প্রতি যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই করোনার টিকা গ্রহণ করেননি। অপরদিকে, যারা টিকা নিয়েছেন, তারা সংক্রমিত হলেও তাদের সংক্রমণের তীব্রতা অনেক কম। সেই সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, দেশে চলমান করোনা টিকাদান কর্মসূচির প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এ দিন এ ক্যাম্পেইনের মাধ্যমে এককোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি; বরিশাল, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহে প্রতিটি জোনে ৬০টি করে এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের প্রতিটি জোনে অতিরিক্ত ২৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন এবং সিটি করপোরেশনের দলগুলো ৫০০ জন করে ব্যক্তিকে টিকা দেবে।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *