Most Recent Post
Home / আইন আদালত / সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু: জামিন পেলেন ডা. মিলি

সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু: জামিন পেলেন ডা. মিলি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর মামলায় এজাহারভুক্ত আসামি ডা. মিলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বুধবার (১৯ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ধানমন্ডি থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) এ মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন মঞ্জুর করেন আদালত।

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে ১৪ জুন অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন তাদের নবজাতক সন্তানও।

এ ঘটনায় ওইদিনই ধানমন্ডি থানায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। পরদিন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর তাদের জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখিও।

About bdpratinioto

Check Also

বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *