Most Recent Post
Home / ঢাকা বিভাগ / বৃষ্টিতে ভিজে বেতনের দাবিতে শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে

বৃষ্টিতে ভিজে বেতনের দাবিতে শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক (গাজীপুর): বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০ টার দিকে ওই কারখানা শ্রমিকরা বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন।

এরআগে ওই পোশাক কারখানার শ্রমিকরা গত বুধবার সকালে ৯ টা থেকে ঢাকা–জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর ১২ টার দিকে অবরোধ শ্রমিকরা প্রত্যাহার করেন।

আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসক কার্যালয়ে বকেয়া বেতন প্রদানের বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরী সভা আহবান করা হয়েছে। তবে শ্রমিকরা অবস্থান করলেও এখন পর্যন্ত ওই কারখানার মালিক পক্ষের কাউকে দেখা যায়নি।

শ্রমিকদের অভিযোগ, গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকায় স্টাইলক্রাফট নামের তৈরি পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে তাদের জুন ও জুলাই মাসের বেতন এবং কোরবানি ঈদের বোনাস পাওনা রয়েছে। এ পাওনা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু পাওনা আদায় না করে মালিকপক্ষ কারখানা বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয়।

ওই কারখানা শ্রমিক নুর হোসেন ও আলেয়া খাতুন বলেন, জেলা প্রশাসক আজ ১০ টায় আসতে বলেছিলেন। এজন্য আমরা এসেছি কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন বিভিন্ন মিটিং চলছে। বিকেল ৪ টায় বসে এটা সমাধান করে দিবে। আমরা এখানেই অবস্থান করবো৷

গাজীপুর এনডিসি আব্দুল্লাহ আল-নূর জানান, মালিকপক্ষ বিকেলে আসার কথা। শ্রমিকরা এসেছে তাদেরকে বলে দেওয়া হয়েছে বিকেল ৪ টায় বসা হবে। বিকেলে দুই পক্ষের মধ্যে বসে সমাধান করা হবে।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *