বাংলাদেশপ প্রতিনিয়ত ডেস্কঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সোহেল (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোহেল রাজধানীর খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বর বাড়ি, ত্রিমোহনী গলির বাসিন্দা; তিনি মৃত আব্দুল মালেকের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাদেকুল ইসলাম বলেন, রাতের দিকে সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Bangladesh Pratinioto news site