Most Recent Post
Home / জাতীয় / আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী : আরিফুল হক

আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী : আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক: আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন এবং আজ সকালে আবারও ফোন করেছেন। যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।”

আরিফুল হক চৌধুরী বলেন, জনদুর্ভোগ কমাতে মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন। সকালেও ফোন করছেন। আমরা আবার এনশিওর করছি যাদের ফ্লাইট টাইম ক্যান্সেল হয়েছে, যাবে না, এদের আমরা নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি।

মন্ত্রী বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যদি কেউ ভুলবশত না শোনেন আমাদের বক্সে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

তিনি বলেন, আমি কাল রাত ৩টা পর্যন্ত সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ থেকে শুরু করে পুলিশ সবাই একজন একজন করে সবাইকে সহযোগিতা দিয়েছি। এমনও আছে কিছু প্যাসেঞ্জার দেখেছি যারা রাতে লাগেজ নিয়ে কোথায় যাব? সকালে যাব বলে বিমানবন্দরের অবস্থান করতে চেয়েছিল, আমরা তাদেরকেও নিরাপদে রাখার ব্যবস্থা করেছি।আমরা স্ট্যান্ডবাই সবাই। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

 

 

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *