Most Recent Post
Home / Uncategorized / সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আঁটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় মোঃ আল আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আল আমিন নেত্রকোনা জেলার খানিয়াজুরী এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে। তিনি প্রায় ১৫-১৬ বছর ধরে বউবাজার এলাকায় বসবাস করে আসছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ স্থানীয় বাসিন্দা আব্দুল হাই মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে এক ব্যক্তি আল আমিনকে তার নিজ কর্মস্থলের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সাহা জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

About bdpratinioto

Check Also

পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়রত্ব ক্ষুদে (বালক- বালিকা) শিক্ষার্থীদের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *