Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে সিধ কেটে গরু চুরি

পাঁচবিবিতে সিধ কেটে গরু চুরি

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর গ্রামের (বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হকের এক বাড়ি পরেই) মোঃ আফজাল হোসেনের গোয়ালঘরে সিধ কেটে ৪’টি গরু চুরি হয়েছে। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ রাতে আফজালের ইটের তৈরি গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে চোরেরা বিদেশি জাতের ৩’টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। গরুগুলোর মধ্যে একটি গাভী দুধ দিলেও অপর ২’টি গাভী কিছুদিন পরেই বাছুর প্রসব করত বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। গরু ৪’টির বর্তমান বাজার দর প্রায় ৭’ লক্ষ টাকা হবে বলেও জানায় আফজালের পরিবার।

আফজাল হোসেনের বড় বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ৩’টার সময় ঘুম ভেঙে যায়। টিউবওয়েল পারে যেতেই দেখা যায় গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটি গরুও নেই। এসময় বাড়ির সকলকে ঘুম থেকে জাগায় এবং গরুগুলো চোর চুরি করে নিয়ে যায় বিষয়টি অবহিত করি। আফজাল হোসেন বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়াল ভেঙ্গে গরু ৪’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।

আফজালের পরিবার আরো বলেন, সংসারের কিছু জিনিস বিক্রয় করে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গরুগুলো লালন পালন করা হতো। চোরেরা আমাদের পরিবারকে অনেক ক্ষতির মুখে ঠেলে দিল।

গরু চুরির বিষয়টি রাতেই থানা ওসি হাফিজ মোঃ রায়হানকে অবহিত করেছেন বলে, জানান চেয়ারম্যান নাজমুল হক। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে অনুসন্ধান ও খোঁজখবর নিতে বলেন, থানার ওসি মহদোয়।

About bdpratinioto

Check Also

উখিয়ায় বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *