Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

‎শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার (০২ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ডাকাতি মামলার ১ জন, চুরির মামলার ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন— সাইদুল ওরফে সাইফুল (২২), নাইম ইসলাম (১৮), আপেল মাহমুদ (৩৬), মোহাম্মদ আহসান কবীর এবং মোঃ সাইফুল ইসলাম (৩২)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বসবাসকারী।
‎পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ‎এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ‎তিনি আরও জানান , গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

রূপগঞ্জে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও উল্টো মামলার শিকার বাদলের পরিবার

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *