শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (০৩ মে ২০২৬) ভোররাত প্রায় ৩টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সন্ত্রাস, মাদক ও অস্ত্রবিরোধী কার্যক্রমে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো—মোঃ সোহাগ মিয়া (২৯), পিতা: আতিয়ার রহমান, সাং: জাজিরা, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর এবং হীরা বেপারী (২৭), পিতা: আবুল বেপারী, সাং: বামিশার, থানা: গৌরনদী, জেলা: বরিশাল।
প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় বিচার শেষে
নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তারা পলাতক ছিল। তাদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অবশেষে কুতুবপুর এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
Bangladesh Pratinioto news site