Most Recent Post
Home / জাতীয় / খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক:  উদ্ধার কাজ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।রবিবার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতর এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে এবং টানা ১২ ঘণ্টা উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে

দুর্ঘটনা সম্পর্কে উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

About bdpratinioto

Check Also

ঢাকাতেও শুরু হচ্ছে লোডশেডিং, সংসদে প্রতিমন্ত্রীর ঘোষণা

জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *