শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও ডাকাতি প্রস্তুতির সঙ্গে জড়িত মোট ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৪ মে ২০২৬ ) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ডাকাতির প্রস্তুতিকালে ২টি ছুরি ও ১টি চাপাতিসহ ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম রানা (২৬), মোঃ মনির হোসেন ওমর (২৮), মোঃ রমজান (২৮), মোঃ রিয়াজ (২৩), সবুজ (৪৭), সালাউদ্দিন (৪০) এবং এমদাদুল (২৬)। তাদের বিভিন্ন জেলা ও এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন,সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতকারীসহ একাধিক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Pratinioto news site