Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ার ৫০ হাজার ইয়াবা ও সিএনজি উদ্ধার

উখিয়ার ৫০ হাজার ইয়াবা ও সিএনজি উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৫। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি সংঘবদ্ধ চক্র সিএনজি ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ০৩ মে ২০২৬ রাত আনুমানিক ৩:২০ মিনিটে সিপিসি-২, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি এবং একটি সাদা রঙের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে নীল রঙের ২৫০টি এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত ইয়াবা ও সিএনজি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৫ এর কর্মকর্তারা জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

About bdpratinioto

Check Also

সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি;নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *