Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার হাতের লেখা একটি চিরকুটও জব্দ করে থানা পুলিশ।

নিহত ময়না গঞ্জু মিঠাইলাল গঞ্জুর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করলেও তাদের সন্তান না হওয়ায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে পিত্রালয়ে চলে আসেন।

এ সময় বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে স্থানীয়রা।বুধবার দুপুরে পিত্রালয়ের রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমিকের নামসহ ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য এবং অন্যত্র বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *