Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোহরাব বরগুনা:বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ, তাছলিমা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, বরগুনার প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিজ নিজ বিভাগের চলমান কাজের অগ্রগতি তুলে ধরেন এবং বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন,জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। উন্নয়ন কার্যক্রমে গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন,প্রতিটি উন্নয়ন প্রকল্প নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সকল সরকারি কর্মকর্তাকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।
এসময় জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা সকল দপ্তর প্রধানদের সমন্বিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় আইন-শৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৭-৫-২৬ ইং

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *