Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক মিজ, তাছলিমা আক্তার

বরগুনায় খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক মিজ, তাছলিমা আক্তার

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে চলমান খাল খনন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
জেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ নতুন খননাধীন খাল পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হান্নান প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে কর্মকর্তারা খাল খননের অগ্রগতি, কাজের গুণগত মান এবং স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখননের ফলে কৃষি জমির সেচ ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন,
সরকারের এই খাল খনন কর্মসূচি শুধু পানি নিষ্কাশনের জন্য নয়, এটি পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। খালগুলো সচল থাকলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হোক।
তিনি আরও বলেন,জনস্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও কয়েকটি খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৮-৫-২৬ ইং

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *