সোহরাব বরগুনা:বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার মানুষ তাদের ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এসময় সর্বমোট ৪১টি আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৩৪টি ছিল আর্থিক সহায়তার আবেদন।
জেলা প্রশাসক প্রতিটি আবেদন গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৫৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যা দ্রুত ও হয়রানিমুক্তভাবে সমাধান নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে সহজেই প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে, সে লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।
গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ২২-৫-২৬ ইং
Bangladesh Pratinioto news site