Most Recent Post
Home / সারাদেশ / বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান

বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান

মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা জেলার শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত “বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ”-এ ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে।
অদ্য অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে এ শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।

উপকরণগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং সহকারী কমিশনার ও উপাধ্যক্ষ ফাহিমা আক্তারা মীরা।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সময়ের দাবি। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল রূপান্তরকে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বরগুনার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করবে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *