Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮

বরগুনায় পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮

সোহরাব বরগুনা প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বরগুনার ফুলঝুরি পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-৮ সদস্যরা। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপগুলোও মূল্যায়ন করা হয়।
র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বাড়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং নিরাপদ কেনাবেচার পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এতে হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব সদস্য অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *