Most Recent Post
Home / Uncategorized / গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

গাইবান্ধার রিপোর্টারঃগাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকালে সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, লাবু , নিরব, রহমত উল্লাহ। স্বধীন পালাতক রয়েছে। সকলের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং একজনের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজর এলাকায়।

মামলার বিবরনে জানা যায়, ওই কিশোরী শুক্রবার রাত ১২ টার সময় ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চারজন যুবক অপহরণ করে বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে চারজনকে আটক করা হয়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর সাঘাটা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান- প্রাথমিকভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিন আসামীকে আটক করা হয়েছে, আরেকজনকে আটক করার চেষ্টা করা হয়েছে।

About bdpratinioto

Check Also

কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অভিযানে ৫৯ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ মো. ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *