Most Recent Post
Home / Uncategorized / কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অভিযানে ৫৯ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অভিযানে ৫৯ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ মো. জাহাঙ্গীর আলম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে জেলার নাঙ্গলকোট উপজেলা ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুর রশিদ
র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে নোয়াখালীর সেনবাগ এলাকায় টহল ডিউটির সময় র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে।। এ তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজারে রাফি স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলমকে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, জব্দকৃত ৫৯ বোতল ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১, সিপিসি-৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

About bdpratinioto

Check Also

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি;কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *