Most Recent Post
Home / Uncategorized / সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫

সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫

শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক ;

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ জুন) ভোর রাত  ৩টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় জনৈক ইউসুফ আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ আবু ইউসুফ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি শান্তিনগর এলাকার বাসিন্দা।

‎এছাড়া একইদিন রাত ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার দোকান থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ মহিন উদ্দিন (৩৮), মোঃ ইউসুফ ওরফে সোহাগ (২৪) এবং মোঃ শিহাব শেখ (২০)।

‎পরে রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান আওলাদ (৫২) নামে আরও একজনকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

‎এদিকে, পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোঃ আবু ইউসুফ (২৯)-এর বিরুদ্ধে পূর্বে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর নং-২৬৮/২০২৫) Negotiable Instruments Act, 1881-এর 138(1)(a) ধারায় একটি মামলা রয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

About bdpratinioto

Check Also

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

গাইবান্ধার রিপোর্টারঃগাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *