Most Recent Post
Home / সারাদেশ / ছাতকের রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মৌলভী কবির আহমদকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান

ছাতকের রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মৌলভী কবির আহমদকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব মৌলভী কবির আহমদকে দীর্ঘ ৪৪ বছরের ঈমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।গত কাল শুক্রবার বাদ জুম্মাহ মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবীণ মুরব্বি নুরুল আমিনের সভাপতিত্বে এবং আব্দুল লতিফ ও ফারুক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালেহ আহমদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পালপুর জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী।এ সময় রামপুর, কল্যাণপুর, জটি, পালপুর, মুক্তারপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মুসল্লি,আলেম-ওলামা, ইমাম- খতিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মৌলভী কবির আহমদ বলেন, দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনে তিনি শুধু রামপুর নয়, পার্শ্ববর্তী প্রায় ২০টি গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও সহযোগিতা পেয়েছেন।

জীবনের কঠিন সময়ে এলাকাবাসী তাঁর পাশে দাঁড়িয়েছে, চিকিৎসা ব্যয় বহন করেছে এবং ওমরা পালনের সুযোগ করে দিয়েছে।অনুষ্ঠানের একপর্যায়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী সম্মাননা হিসেবে মৌলভী কবির আহমদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।রামপুর গ্রামবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও গ্রামবাসী বিদায়ী ইমাম ও খতিব মৌলভী কবির আহমদকে নোহা গাড়ি যুগে সিলেটের জকিগঞ্জ রায় গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রাহাত আহমদ।

About bdpratinioto

Check Also

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *