Most Recent Post
Home / সারাদেশ / সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম,খাগড়াছড়ির:

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর “সবুজ বাংলাদেশ গড়ার” প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়।শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।এরই ধারাবাহিকতায় রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রেঞ্জ অফিসার খলিলুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় প্রেসক্লাবের সহ-সভাপতি শুভাশিস দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *