Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

About bdpratinioto

Check Also

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *