Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বেবি টেক্সী, টেম্পু ভ্রাইভারস ও সহকারী ইউনিয়ন (রেজি নং- চাঁ- ১৩৪৯১) এর অন্ততরভুক্ত পটিয়া থানার মোড় শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার ২৪ জুন ২০২৬ বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পটিয়া থানার মোড় শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ দিদারুল আলম।

সাধারণ সম্পাদক মুহাম্মদ মোসলেম উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহনাজ পারভীন, বিশেষ বক্তা ছিলেন সাবেক ছাএনেতা সংগঠনের উপদেষ্টা ইদ্রিস পানু, বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুল আজিজ, বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইদ্রিচ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, পৌরযুবদল নেতা মামুনুর রশীদ মামুন, সাহেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য বিএনপি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন বলেন দেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না,তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ পালিয়ে গেছে আজকে তার আদর্শ বাস্তবায়ন যারা করতে চায় তারা ফ্যাসিবাদের দুসর, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবির বিষয়ে তিনি সবসময় সোচ্চার, শ্রমিকেরা ঐক্যবদ্ধ হলে মালিক শ্রমিকের ন্যায্য দাবি মেনে নিতেই বাধ্য হবে।এছাড়া বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের অধিকারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলেও তিনি জানান।

 

About bdpratinioto

Check Also

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *