পাঁচবিবিতে খালের পাড়ে বৃক্ষ রোপন
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
সারাদেশ
5 Views
আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
২৫ জুন/২০২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও দূর্যোগ বাস্তবায়ন বিভাগের সহযোগিতায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইসগেট অভিমুখে ১ কিমি খালপূনন খনন শেষে উভয় পাড়ে বৃক্ষরোপণ করা হয়।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫’বছরে ২৫’কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে খালপাড়ে ১’হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোছাঃ মমেনা খাতুন, সদস্য মোজাম্মেল হক, আনোয়ার হোসেন আনু, গোলাপ হোসেন ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।
উপজেলা নির্বাহী অফিসার মহদোয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ অতি বর্ষায় খালপাড়ের ভাঙ্গন রোধে বৃক্ষ রোপণ করা হয়। ফলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে জানান ইউএনও মহদোয়।
২০২৬-০৬-২৫